Saturday, October 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরক্কো-ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

মরক্কো-ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

মরক্কো ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তিনটি চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরায়েলের শীর্ষ এক কর্মকর্তার ঐতিহাসিক প্রথম এ সফর চলাকালে তারা এসব চুক্তি স্বাক্ষর করেন। খবর এএফপি’র। 

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ রাজনৈতিক আলোচনা, বিমান চলাচল ও সংস্কৃতি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। লাপিদ সাংবাদিকদের বলেন, ‘এসব চুক্তি আগামীতে আমাদের উভয় দেশের শিশুদের কল্যাণের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার পর গত বছর ইসরায়েল ও মরক্কো একটি চুক্তি স্বাক্ষর করে। লাপিদ বলেন, ‘আজ আমরা শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করছি।’

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো। এদিকে, মরক্কোর এমন পদক্ষেপে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য