Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইশারা ভাষায় জুমার খুতবার ব্যবস্থা মসজিদুল হারামে

ইশারা ভাষায় জুমার খুতবার ব্যবস্থা মসজিদুল হারামে

শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় দেখানোর উদ্যোগ নিয়েছে সৌদির মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদ। শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার্থে ইশারা ভাষায় খুতবা ব্যাখ্যার জন্য ইতোমধ্যে একটি বিশেষ হলরুম বরাদ্দ দেওয়া হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদুল হারামের প্রথম তলার সম্প্রসারিত কিং ফাহাদ চত্বরের শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য এ সেবা শুরু করা হবে। এখানে জুমার দিন খুতবার ইশারা ভাষায় অনুবাদ করা হবে।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা দিতে গত এক দশক যাবত কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। বিশ্বব্যাপী আরাফার খুতবার মূলমর্ম ছড়িয়ে দিতে ১০ ভাষায় অনুবাদ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবায় নানা উদ্যোগ নেওয়া হয়।
সূত্র : আরব নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য