Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচার বছর পর সউদীতে রাষ্ট্রদূত পাঠালো কাতার

চার বছর পর সউদীতে রাষ্ট্রদূত পাঠালো কাতার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সউদী আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছেন। চার বছর ধরে চলা আঞ্চলিক বিরোধের পর দেশটিতে রাষ্ট্রদূত পুনর্বহাল করছেন তিনি। খবর আল জাজিরার।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সউদীতে রাষ্ট্রদূত হিসেবে বন্দর মোহাম্মদ আবদুল্লাহ আল-আত্তিয়াহকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি কুয়েতে কাতারের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

২০১৭ সালের ৫ জুন কোনও পূর্বঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এই দেশগুলোর অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং এ কাজে দেশটিকে সহায়তা দিচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।

সউদী আরব ও মিশর উভয়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করলেও সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এখনও তা করেনি। বাহরাইন ছাড়া অন্য দেশগুলো কাতারের সঙ্গে বাণিজ্য এবং ভ্রমণ যোগাযোগ পুনর্বহাল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য