Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো

গাজ্জায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন।

শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও আটটি মরদেহ গ্রহণ করেছে। এর মধ্যে সাতজন সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘মার্টার্স অ্যাপ্রুভাল কমিটি’ কর্তৃক যাচাই-বাছাইয়ের পর সম্প্রতি মোট নিহতের তালিকায় আরও ১৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজ্জার বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য ভুক্তভোগী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের অব্যাহত হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, যা হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিরূপণের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।

সূত্র: আল-জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য