চীনের শ্রমিক দলকে উদ্ধার করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা

0
141

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণখনিতে কর্মরত চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ শান্তিরক্ষীরা।

গত বছরের ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় স্বর্ণখনিতে চীনের একটি শ্রমিক দলের ওপর সশস্ত্র বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ করে এবং খনির ৬টি যানবাহন লুট করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় খনিতে নিয়োজিত ৩২ জন চীনা শ্রমিক খনি এলাকা থেকে পলায়নরত অবস্থায় বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি টহল দলের শরণাপন্ন হয়ে নিরাপত্তা ও আশ্রয় চায়। বাংলাদেশী টহল দল তাদের উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে নিরাপত্তা ও আশ্রয় দেয়।

এছাড়া বাংলাদেশী শান্তিরক্ষীরা ভীতসন্ত্রস্ত চীনা শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। বাংলাদেশী শান্তিরক্ষীদের এই মহানুভবতা এবং সাহসী পদক্ষেপ মিশন সদর দপ্তরসহ সর্বমহলে প্রশংসিত হয়।

এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিয়োজিত গণপ্রজাতন্ত্রী চীনের স্থায়ী প্রতিনিধি তাদের নাগরিকদের উদ্ধার করে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আশ্রয় প্রদান করায় বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনকরত প্রশংসাপত্র পাঠান। আইএসপিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + ten =