মাদারীপুরে আদালতে মিথ্যা হাজিরা দিতে এসে কারাগারে বাবা-ছেলেসহ ৩ জন

0
105

মাদারীপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে একটি মামলায় মিথ্যা হাজিরা দিতে এসে কারাগারে গেলেন বাবা-ছেলেসহ ৩ জন।

আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার থানার একটি মামলায় দক্ষিণ ধুয়াশার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে হাজির হতে আসেন।

এসময় বিজ্ঞ আদালত আসামিদের নাম জিজ্ঞাসা করলে তিন জনের মধ্যে একজনের কথায় সন্দেহ মনে হয়। আদালত চলাকালীন সময় বিচারক একাধিকবার ওই আসামিদের সত্য পরিচয় দেয়ার জন্য বারবার বললেও আসামিরা তাদের পরিচয় গোপণ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি শাহিন আকন, সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকন তাদের পিতা বলে দাবি করেন।

আসামি শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম মনির লিখেন।

আসামিরা প্রকাশ্য আদালতে জানায় আসামি সালাম আকন ও সাইফুল আকন তাকে ( মনিরকে) শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছে এবং হাজির করেছে। এ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মামুনুর রশিদ ওই তিন জনকে কারাগারে প্রেরণ এর আদেশ প্রদান করেন।

যাযাদি/ এস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 14 =