Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনে ১৫ বছর পর ঘোষিত নির্বাচন স্থগিত করায় বিক্ষোভ

ফিলিস্তিনে ১৫ বছর পর ঘোষিত নির্বাচন স্থগিত করায় বিক্ষোভ

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে ঘোষিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের জনগণ ভোট দিতে পারবে না অজুহাতে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন। এদিকে নির্বাচন স্থগিত করার ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের জনগণ। পশ্চিম তীরের রামাল্লা শহরের আল-মানারা স্কয়ারে শতশত ফিলিস্তিনি বিক্ষোভকারী নির্বাচন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ ছাড়া ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ঘোষণাকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছে হামাস। 

শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো। তিনি বলেন, ‘আল-কুদসের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হলো।’ পর্যবেক্ষকরা ‘অনির্দিষ্টকালের জন্য স্থগিত’ হয়ে যাওয়াকে নির্বাচন বাতিল বলে গণ্য করছেন।

প্রায় তিন মাস আগে মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন, আগামী ২২ মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০০৬ সালে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হয়েছিল এবং সংগঠনের নেতা ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই সে পার্লামেন্ট বাতিল করে দেন মাহমুদ আব্বাস। তারপর থেকে ফিলিস্তিনে আর কোনো নির্বাচন হয়নি।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য