ইয়েমেনের হুথিশিয়া আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত শিয়া সামরিক বাহিনী সৌদি আরবের জেদ্দা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। শনিবার লোহিত সাগরের জেদ্দা বন্দরকে লক্ষ্য করে ইয়েমেনের হুথিশিয়া বিদ্রোহীরা এই হামলা চালায়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটারে জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট একটি এয়ার টার্গেট প্রতিহত ও ধ্বংস করেছে।হুথিশিয়া বিদ্রোহীরা এর আগে গত বুধবার হামলা চালিয়েছিল সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে। ওই হামলায় ইয়েমেনে তৈরি কাসেফ টুকে ড্রোন ব্যবহার করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথিশিয়া আন্দোলন ও তাদের সমর্থিত শিয়া সেনারা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। তারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায আরামকোর ওপরও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
