Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরঅরুণাচল নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত

অরুণাচল নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীন অযৌক্তিক দাবি করছে। চীনের সঙ্গে সীমান্ত থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল সব সময়ই ‘ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশই’ থাকবে।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, বিষয়টি নিয়ে বারবার ভিত্তিহীন দাবি করলেই এ ধরনের দাবি কোনো বৈধতা পেয়ে যায় না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৯ মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গ উদ্বোধন করেন। তার পরই উত্তর-পূর্ব ভারতের ঐ রাজ্য ঘিরে ‘তৎপর’ হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকার।

গত সপ্তাহে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও ঊর্ধ্বতন কর্নেল ঝ্যাং সিয়াওগ্যাং বিবৃতি দিয়ে এক মন্তব্যে বলেন, সীমান্ত সমস্যাকে জটিল করে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে ভারতের বিরত থাকা উচিত। সীমান্ত এলাকায় তাদের জরুরি ভিত্তিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সুড়ঙ্গ উদ্বোধন ‘সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশের প্রচেষ্টার বিপরীত’ পদক্ষেপ বলে উল্লেখ করেন ঝ্যাং। তার এ মন্তব্যেরই প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঐ কড়া জবাব দিয়েছে।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী চীন ও ভারতের ৩ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে এই সীমান্ত ভালোভাবে চিহ্নিত করা নেই। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ ভারতীয় সেনা এবং চার চীনা সেনা নিহত হয়েছিল। ঐ সংঘর্ষের পর থেকে দুই দেশই সীমান্তে বাড়তি সেনা ও সাজসরঞ্জাম পাঠিয়ে নিজ নিজ অবস্থান জোরদার করেছে। ১৯৬২ সালে দুই পক্ষই সীমান্ত যুদ্ধ লড়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য