Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরক্লাস চলাকালে হঠাৎ ৩৫ শিক্ষার্থী অসুস্থ, তিন দিনের ছুটি ঘোষণা

ক্লাস চলাকালে হঠাৎ ৩৫ শিক্ষার্থী অসুস্থ, তিন দিনের ছুটি ঘোষণা

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ক্রমান্বয়ে অন্তত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। চিকিৎসকেরা বলছেন, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। এ ঘটনায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে। ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে জাহিদ নামের এক শিক্ষার্থী মাথাব্যথা নিয়ে ক্লাসে ঘুরে পড়ে। এরপর থেকে একের পর এক শিক্ষার্থী ক্লাসে ঘুরে পড়লে স্থানীয়রা ও শিক্ষকরা একত্রিত হয়ে তাদেরকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে অন্তত ৩৫ জন শিক্ষার্থী ভর্তি আছেন।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির শিক্ষার্থীরাই অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এ ঘটনায় তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে এ ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে গিয়ে ভিড় করছেন। কেউ কেউ  সন্তানের এমন অসুস্থতা দেখে দিশেহারা হয়ে পড়েছেন।

ভোলার সিভিল সার্জন ডা. একেএম শফিকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করছে চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য