হঠাৎ করে বান্ধবীর আত্মহত্যার খবর শুনে চমকে উঠেছি কিন্তু যাওয়ার মত সুযোগ হয়নি শ্বশুরবাড়িতে ছিলাম স্বামী বাসায় ছিল না সিলেটে একটি জনসভায় দাওয়াতে গিয়েছিল। এজন্যই স্বামীকে ছাড়া যাওয়া হয়নি বান্ধবীর চেহারাটা দেখতে পারলাম না।
পরিশেষে যতটুকু জানলাম।
বান্ধবীর একটি অশ্লীল ভিডিওচিত্র ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল সহবাস করার ভিডিও। কিন্তু বান্ধবী তো অবিবাহিত ওর এখনো বিবাহ হয়নি এটা কিভাবে সম্ভব? কারো সাথে সম্পর্কও করেনি কখনো। পরবর্তী সময়ে তদন্ত কমিটির লোকজন তদন্ত করে জানালেন ভিডিওটি সম্পূর্ণ এডিটের মাধ্যমে করা হয়েছে। এমন একটা কর্মপ্রতিষ্ঠান আছে তাদের কাজ হচ্ছে ফেসবুক থেকে নিত্যনতুন নারীদের ছবি ডাউনলোড করে অশ্লীল ভিডিও বানানো এডিটের মাধ্যমে। এভাবে তারা কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে। আর সর্বনাশ করতেছে হাজার হাজার মেয়েদের।
আমার বোনেরা! আজকে হয়তো ফেসবুকের ছবি দিয়ে লাইক পাচ্ছেন এজন্যই আপনার আনন্দ হচ্ছে আপনার। একদিন আপনার এই আনন্দই হয়তো বা আপনার মৃত্যুকে ডেকে আনবে। সময়টা হয়তো বেশি একটা দূরে নয়। বর্তমান যুগটা ওইরকমই।
শুধু একবার কল্পনা করুন।
আপনার ছবি ফেসবুকে দিয়েছেন ফেসবুক থেকে আপনার ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে। এরপর সে ভিডিও আপনার আত্মীয়-স্বজন দেখেছে। এরপর সবাই আপনাকে নিয়ে ছিঃ ছিঃ করতে শুরু করলো। আপনি হয়তো ধৈর্য ধরে থাকলেন। কিন্তু আপনার বাবা আত্মসম্মানে আঘাত লাগার কারণে হয়তো আত্মহত্যা করে ফেললো।
তারপর? কি হবে তারপর?
এটা বর্তমান প্রযুক্তির মাধ্যমে একেবারেই সহজ। আপনার ছবি নিয়ে এডিটের মাধ্যমে অশ্লীল ভিডিও বানানো মোটেও কঠিন কোন কাজ নয়। আশাকরি বোনেরা ফেসবুকে ছবি দেওয়ার পূর্বে দশবার ভেবে দেখবেন।আল্লাহ আমার সব বোনদের সহীহ বুঝ দান করুন আমীন ইয়া রাব্বুল আলামীন

??
সংগৃহীত
