Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা

আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর সময় তাঁকে হত্যা করা হয়। নিহত সাইফুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ এনামুল বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে হাই কোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী বলেন, ‘আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে।’ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী বলেন, আদালত থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফুল ইসলাম আলিফকে উগ্র ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। আলিফ সুপ্রিম কোর্ট বার ও চট্টগ্রাম বারের সদস্য ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ছয়-সাত জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ৪ ও চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরে ৬ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

সূত্র জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নয়, ২০২৩ সালের জুনে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে ‘ইসকন’ আন্তর্জাতিক শিশু সুরক্ষা অফিসের পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত একটি বিবৃতিতে তাঁকে মন্দির এবং ধর্মীয় উপাসনালয়ের সব ধরনের কর্মকা থেকে বিরত রাখতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এসব ধর্মীয় উপাসনালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইসকনের স্থাপনায় রাতযাপনের অনুমতি এবং ১৮ বছরের নিচের বয়সের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পু রিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গতকাল বেলা ১১টায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। আদালত থেকে বের করে তাঁকে প্রিজনভ্যানে তোলার পর প্রায় তিন ঘণ্টা আদালত চত্বরে প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করা হয়। দুপুর ১২টার দিকে প্রিজনভ্যানের ভিতর থেকেই চিন্ময় কৃষ্ণ তাঁর ভক্ত-অনুসারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। প্রিজনভ্যান থেকে হ্যান্ডমাইকে তিনি বলেন, ‘আমরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নই। ৫ আগস্ট অভ্যুত্থানে যে রাষ্ট্র নির্মাণের আশা করা হয়েছে আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এমন কিছু করব না।’ এরপর প্রায় পৌনে ১টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে এক পর্যায়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলেও তাঁরা প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৩টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে। এরপর সনাতনীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে লালদীঘি-কোতোয়ালি সড়কের রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন। সেখানেও ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য