Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআফগানিস্তানকে হু’মকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী

আফগানিস্তানকে হু’মকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী

ইস্তানবুলে পাকিস্তান-আফগানিস্তান প্রতিনিধিদলের চারদিনব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর আফগানকে হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

বুধবার (২৯ অক্টোবর) একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এ হুমকি দেন।

তিনি দাবি করেন, ভ্রাতৃপ্রতিদেশগুলোর অনুরোধে শান্তির সুযোগ দিতে আমরা আলোচনায় বসেছি, কিন্তু কয়েকজন আফগান কর্মকর্তার মন্তব্য তালেবান শাসনের বিভক্ত ও কৌশলী মানসিকতার ইঙ্গিত দেয়। এবারের ধৃষ্টতা ও উপহাস আমরা আর সহ্য করবো না।

আসিফ আরও দাবি করেন, পাকিস্তানের ভেতরে কোনও সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটলে আপনাদের সেই কুকীর্তির কড়া ফল ভোগ করতে হবে।

সূত্র : জিও নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য