Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের পদত্যাগ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের পদত্যাগ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন ‘স্কট’ মিলার সোমবার পদত্যাগ করেছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। বাইডেন প্রশাসন বলেছে, ৩১ আগস্ট হলো আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন।

যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কাবুল পৌঁছেছেন। তিনি, সেখানে রয়ে যাওয়া বাদ বাকি সেনাবাহিনীর নেতৃত্ব নেবেন এবং একটি সংক্ষিপ্ত নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই সময় পতাকা হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড অনুসারে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষায় সহায়তা করতে এক হাজারেরও কম সেনা সেখানে অবশিষ্ট রয়েছে। বেশিরভাগ আমেরিকান সেনা এবং সরঞ্জামাদির স্থানান্তর সম্পন্ন হয়েছে।
সূত্র : ভোয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য