Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না : তালেবান

আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না : তালেবান

আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে ফতোয়া জারি করেছে তালেবান, এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র। এরপরই আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের ৪৮ ঘণ্টা অফিসে না আসতে বলা হয়েছে। জতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসের মত হলো, তালেবানের এই সিদ্ধান্ত মেনে নেয়া যায় না এবং এটা অভাবনীয় সিদ্ধান্ত।

তিনি আরো জানান, আফগানিস্তানের দুই কোটি ৩০ লাখ মানুষের সাহায্য দরকার। সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত খুবই চিন্তার।

সংবাদসংস্থা রয়টার্স তালেবান নেতা ও প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাতিসংগের মুখপাত্র জানিয়েছেন, তারা লিখিতভাবে কিছু পাননি। আফগান মন্ত্রী ও তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বুধবার কাবুলে বেশ কিছু বৈঠক হতে পারে।

ডজাতিসংগের আফগানিস্তান মিশনের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছিল, তাদের নারী কর্মীদের নানগরহারে কাজ না করার নির্দেশ দেয়া হয়েছে। সেজন্যই আগামী ৪৮ ঘণ্টার জন্য জাতিসংঘের সব কর্মীকে অফিসে আসতে মানা করে দেয়া হয়েছে।

গত ডিসেম্বরেই তালেবান সব এনজিওর নারী কর্মীদের কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে নারীদের কাছে পৌঁছানোর কাজ যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই যে সব দেশ ত্রাণসাহায্য দিচ্ছে, তারা তা বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা প্রবল হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য