Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআবারো মহামারীর বিধিনিষেধ জোরদার কাবাঘরে

আবারো মহামারীর বিধিনিষেধ জোরদার কাবাঘরে

সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পবিত্র শহর মক্কায় কাবা শরীফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে।

কাবা শরীফ এলাকায় ও আশপাশের মেঝে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু করেছে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে।

এর আগে রাজ্য ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পুনরায় প্রয়োজন হবে বলে উল্লেখ করে।

আনুমানিক ৩৪ মিলিয়ন মানুষের রাজ্যে এ পর্যন্ত আরো ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনাভাইরাস সংক্রমণের ও ৮ হাজার ৮৭৪ জনের মৃত্যুর রেকর্ড করেছে।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য