Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশসহ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (১০ মে) দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে সংস্থা দুটি টুইট বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবে না।’

তবে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসব দেশ ব্যতিত অন্যান্য স্থানে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী ১২ মে দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

আমারসংবাদ/এমএস 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য