Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরো ৬ জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাউছিদের

আরো ৬ জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাউছিদের

ইরান-সমর্থিত হাউছি যোদ্ধারা আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার ইয়েমেনের হাউছি-নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে ছয়টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে একথা জানিয়েছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে হামলা বন্ধ না করলে পরিণতি ভোগ করতে হবে মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই তারা এই হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মঙ্গলবার অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং অন্যগুলো সাগরে পতিত হয়েছে।

ব্রিটিশ সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, মঙ্গলবারের হামলার সময় হুথিদের একটি অস্ত্র বার্বাডোসের পতাকাবাহী যুক্তরাজ্যের মালিকানাধীন একটি মালবাহী জাহাজের বাঁ দিকে সামান্য ক্ষতি করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিস্ফোরক-বোঝাই দুটি হাউছি কামিকাজে ড্রোন বোটের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানানোর কয়েক ঘণ্টা পর হাউছিরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর তত্ত্বাবধানে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘এসব নৌযান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের জন্য আসন্ন হুমকি সৃষ্টি করেছে।’

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা হাউছিদের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা হাউছিদের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাই না, কিন্তু তারা যদি হামলা অব্যাহত রাখে তবে আমরা তাদের সক্ষমতা ব্যাহত করা ও হ্রাস করা অব্যাহত রাখব।’

রোববার হাউছিদের একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে আঘাত হানে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হাউছিদের অন্তত ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হাউছিরা বলেছে, তাদের লোহিত সাগরের হামলা গাজার জনগণের সাথে সংহতির প্রকাশ এবং তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা সত্ত্বেও তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

হাউছি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইসরাইলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নৈতিক, কারণ এর লক্ষ্য গাজায় গণহত্যার অপরাধ বন্ধ করা এবং অবরুদ্ধ বাসিন্দাদের জন্য খাদ্য, ওষুধ এবং জ্বালানি প্রবেশের ব্যবস্থা করা। এই লক্ষ্যটি বিশ্বের সমস্ত মুক্ত মানুষের ইচ্ছার প্রতিনিধিত্ব করে।’
সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য