Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআলজেরিয়ার শতবর্ষী আলেমের ইন্তেকাল

আলজেরিয়ার শতবর্ষী আলেমের ইন্তেকাল

আলজেরিয়ার প্রভাবশালী আলেম শায়খ মুহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৬ বছর। তিনি ছিলেন ফরাসি উপনিবেশবিরোধী বিপ্লবের অন্যতম নেতা ও আলজেরিয়ান ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান। গত ১৪ জুন জোহরের নামাজের পর রাজধানী আলজেয়ার্সের বেনি মেসাসে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে বিশ্বের ইসলামী ব্যক্তিত্বরা গভীর শোক জানান।
আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শায়খ মুহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন আলজেরিয়ার জাতীয় চাঁদ দেখা ও ইসলামী সময় নির্ধারণকারী মন্ত্রী পর্যায়ের কমিটির প্রধান। মহান আল্লাহ তাঁর ওপর অনুগ্রহ করুন এবং তাঁকে তাঁর প্রশস্ত জান্নাতের অধিবাসী করুন।

শায়খ মুহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ১৯১৭ সালে আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের তামাকরাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি তাঁর দাদা শায়খ ইয়াহইয়া আইদালির তত্ত্বাবধানে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর সাইয়িদি আহমদ বিন ইয়াহইয়াহ উমালুর কাছে প্রাথমিক পড়াশোনা করেন। কনস্টানটিনোপলের কাছে বালাহমালাবির খানকা ও শায়খ ইবনে বাদিসের উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য, ফিকাহ, তাফসিরসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে পড়েন।

এরপর ফরাসি উপনিবেশবিরোধী মুক্তি আন্দোলনে যোগ দেন তিনি। সশস্ত্র সংগ্রামে যুক্ত হওয়ার পর তিনি মুক্তি বাহিনীর বিচারক পদে নিযুক্ত হন। ১৯৫৭ সালে আলজাত নিজ দেশের মুক্তি সংগ্রামের সমর্থন জোগাড় করতে লিবিয়ার ত্রিপোলিতে যান। সেখানে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফিসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর তিনি নিজ দেশে ফিরে আসেন এবং রাজধানী আলজেয়ার্সে শিক্ষকতা শুরু করেন।

ইসলামের প্রচার-প্রসার, মালেকি ফিকাহের চর্চা ও বিস্তারের পাশাপাশি তিনি আমৃত্যু জাতীয় ফতোয়া কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র : আল-জাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য