Sunday, October 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারী বর্ষণে উত্তর সিকিমে আটকে ২ হাজার পর্যটক

ভারী বর্ষণে উত্তর সিকিমে আটকে ২ হাজার পর্যটক

ভারী বর্ষণ হচ্ছে ভারতের উত্তর সিকিমে। যার ফলে বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গ্যাংটক থেকে উত্তর সিকিমের জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ বন্ধ হয়ে পড়েছে। আটকে রয়েছে দুই হাজারের বেশি পর্যটক।

স্থানীয় সূত্রে, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। ওই সব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকেরা আটকে পড়েছে।

সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এখনো অন্তত দুই হাজার ৪৭৫ পর্যটক উত্তর সিকিমের বিভিন্ন হোমস্টে ও হোটেলে আটকে আছে। ইতোমধ্যে তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। তাদের মধ্যে এক কলেজের ৬০ জন শিক্ষার্থী রয়েছে।

উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফসহ সেনাবাহিনী। পর্যটকদের উদ্ধারে ১৯টি বাস ও ৭০টি ছোট গাড়ির ব্যবস্থা করেছে সরকার। একটু একটু করে ধস কবলিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সিকিম সরকার সূত্রে জানা গেছে, শনিবার মোট ১২৩ জন পর্যটককে বাস ও ছোট গাড়ির মাধ্যমে গ্যাংটকের দিকে পাঠানো সম্ভব হয়েছে।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘সিকিম সরকার এক দিকে যেমন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন হোমস্টে ও হোটেলে পর্যটকদের খোঁজখবর নিচ্ছি। তবে সবাই সুস্থ আছে। বিভিন্ন হোটেল ও হোমস্টেতে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য