Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি ইসরায়েলের আদালতের

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি ইসরায়েলের আদালতের

বিতর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলের আদালত এবার জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। আজ বুধবার বিতর্কিত ও ঐতিহাসিক এ রায় দেন জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম। এরপর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর মিডলইস্ট আইয়ের।

রায়ে বলা হয়েছে, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। এদিকে, ১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করে আসা জর্ডান এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির জেরুজালেম ইসলামিক ওয়াকফ এই রায়ের বিরোধীতা করেছেন। উল্লেখ্য, আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের (রাব্বি) করা মামলায় এ আদেশ দেন ইসরায়েলের ওই আদালত। এর আগে, পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি এই রাব্বিকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইসরায়েলি আদালতের দারস্থ হন। বিচারক মামলার রায়ে ওই রাব্বিকে আল-আকসায় প্রবেশের এবং প্রার্থনার অনুমতি দেন।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য