Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআল জাজিরার সম্প্রচার বন্ধ ফিলিস্তিনে

আল জাজিরার সম্প্রচার বন্ধ ফিলিস্তিনে

ফিলিস্তিন কর্তৃপক্ষ গতকাল বুধবার অনেকটা আকস্মিকভাবে ফিলিস্তিন অঞ্চলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের নিদেশ দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আল জাজিরা ‘উস্কানিমূলক সংবাদ’ সম্প্রচার করে আসছে।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ‘ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার, সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘ওয়াফা’ জানিয়েছে, ‘আল জাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে। এছাড়া ফিলিস্তিন কর্তপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর কর্মকাণ্ড ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, আল জাজিরা, মিথ্যা, বিভ্রান্তিকর, উস্কানিমূলক, বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিনবিরোধী প্রচারণা চালাচ্ছে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বে সুস্পষ্ট লঙ্ঘন।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য