Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআয়া সুফিয়াকে মসজিদে ফিরিয়ে এনে বৈশ্বিক দাদাগিরিকে চ্যালেঞ্জ করেছে তুরস্ক

আয়া সুফিয়াকে মসজিদে ফিরিয়ে এনে বৈশ্বিক দাদাগিরিকে চ্যালেঞ্জ করেছে তুরস্ক

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, আয়া সুফিয়অকে আবার মসজিদে পরিণত করাটা ছিল বৈশ্বিক দাদাগিরি প্রতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ।

আঙ্কারায় শুক্রবার ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ‘দি সেঞ্চুরি অব তুর্কেই’ ভিশন ঘোষণা অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ক বৈশ্বিক দাদাগিরিকে চ্যালেঞ্জ করেছে। তিনি আয়া সুফিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতি সমর্থন দেয়ার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, তার দলের সবসময়ের লক্ষ্য হলো দাদাগিরি নির্মূল করা এবং দেশে গণতন্ত্র বাড়ানো। দলটি ২০ বছর ধরে এ কাজই করছে।

আয়া সুফিয়াকে ২০২০ সালের ২৪ জুলাই জাদুঘর থেকে আবার মসজিদে ফিরিয়ে আনাটা ছিল তুরস্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

তুর্কিরা ইস্তাম্বুল জয়ের আগে পর্যন্ত ৯১৬ বছর আইকনিক মনুমেন্টটি চার্চ হিসেবে কাজ করেছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি ছিল মসজিদ। এরপর প্রায় ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে বিরাজ করে। এটি হলো তুরস্কের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী স্থাপনা। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।

তুরস্কের একটি আদালত ২০২০ সালের ১০ জুলাই ১৯৩৪ সালের মন্ত্রিসভার এটিকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত বাতিল করলে একে আবার মসজিদে রূপান্তরিত করার কাজটি সহজ হয়ে যায়।

সূত্র : ডেইলি সাবাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য