Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররুশ কৃষ্ণসাগরীয় বহরে হামলা চালিয়েছে ইউক্রেন আর যুক্তরাজ্য!

রুশ কৃষ্ণসাগরীয় বহরে হামলা চালিয়েছে ইউক্রেন আর যুক্তরাজ্য!

রাশিয়া অভিযোগ করেছে যে ক্রিমিয়ার সেভেস্টপোল বন্দরে তার কৃষ্ণ সাগরীয় বহরে ড্রোন হামলায় ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাজ্য। রাশিয়া আরো বলেছে, হামলায় তাদের একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের ওচাকিভ নগরীতে ব্রিটিশ বিশেষজ্ঞদের নির্দেশনায় ইউক্রেনের ৭৩তম স্পেশাল সেন্টার ফর মেরিটাইম অপারেশন্সের সামরিক ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং এই সন্ত্রাসী হামলার প্রস্তুতি চালানো হচ্ছে।

এদিকে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার জন্য যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছে রাশিয়া। যুক্তরাজ্য অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাজ্য বলে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার যে অভিযোগ রাশিয়া করেছে, তা অসত্য।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য