Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে

ইংলিশ চ্যানেলে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিললো নরওয়েতে

১৫ মাস বয়সী ইরানি শিশু আরতিন ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল। এখান থেকে বহুদূরে নরওয়ের উপকূলে তার মরদেহের অবশিষ্টাংশ মিলেছে।

জানা গেছে, শিশুটির পরিবার ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিল। সেসময় নৌকাডুবিতে আরতিনের পরিবারের আরো চারজন মারা যায় আর ২৭ অক্টোবর নিখোঁজ হয় আরতিন। পরে ১ জানুয়ারি এক শিশুর দেহ উদ্ধার করেছিল নরওয়ে পুলিশ। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এতদিন পর সোমবার (৭ জুন) পুলিশ জানিয়েছে, এটি আরতিনেরই লাশ। এখন শিশুটির দেহাবশেষ দাফনের জন্য ইরানে ফিরিয়ে দেওয়া হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ তদন্তের প্রধান ক্যামিলা টিজেলে ওয়েজ জানিয়েছেন, দেহটি পাওয়ার পর তারা দেখতে পান নরওয়েতে এই বয়সী কোনো শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো রিপোর্ট নেই। এমনকি কোনো পরিবার পুলিশে যোগাযোগও করেনি। শিশুটির দেহের ওভারওলটিও নরওয়েজিয়ান ব্র্যান্ডের ছিল না। এটি ইঙ্গিত দেয় যে শিশুটি নরওয়ের নয়। পরে ফরেনসিক ডিপার্টমেন্ট দেহটির ডিএনএ প্রোফাইল তৈরি করে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য