Saturday, August 8, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইউক্রেন সঙ্কট : রাশিয়ার সৈন্য সমাবেশের পর প্রস্তুত ন্যাটো জোটও

ইউক্রেন সঙ্কট : রাশিয়ার সৈন্য সমাবেশের পর প্রস্তুত ন্যাটো জোটও

ইউক্রেনের কাছে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানের প্রেক্ষিতে উত্তেজনা বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপে প্রতিরক্ষা শক্তিশালী করতে বাহিনী প্রস্তুত রেখেছে ন্যাটো জোট। সেখানে পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।

রাশিয়ান আক্রমণের শঙ্কায় যুক্তরাজ্য কিয়েবে অবস্থিত দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের পর সোমবার ন্যাটো সামরিক জোটের এ অবস্থানের কথা জানা যায়। তার আগে দূতাবাস স্টাফদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।

ব্রিটেনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ইউক্রেন বিষয়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে কিছু দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রতিবেশী রাশিয়া প্রায় এক লাখ সৈন্য জমায়েত করার পর ইউক্রেন-উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে। পশ্চিমারা বলছে, কিয়েভ ও ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে ক্ষুব্ধ হয়ে মস্কো ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

ক্রেমলিন এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেনের ভূমিতে অবস্থান নিয়ে আছে। আট বছর আগে ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনের বড় একটা দখলে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের মাধ্যমে রাশিয়া এ অবস্থান তৈরি করেছে।

এদিকে মস্কো অভিযোগ করেছে, পূর্ব ইউরোপে ন্যাটো সৈন্য সমাবেশের মাধ্যমে এবং ইউক্রেনে মার্কিন দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা পূর্ব-পশ্চিমের সংঘাত বৃদ্ধিতে জ্বালানি দিয়ে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে নেয়া সামরিক দ্বন্দ্বের উদ্যোগ আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য