Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইথিওপিয়ায় ক্ষুধায় মারা যেতে পারে লক্ষাধিক শিশু

ইথিওপিয়ায় ক্ষুধায় মারা যেতে পারে লক্ষাধিক শিশু

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে খাবার ফুরিয়ে গেছে। ৪ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে। দুই সপ্তাহ ধরে ওই অঞ্চলে খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ ওই অঞ্চলের মানুষের খাবার চাহিদা পূরণ করতে দৈনিক ১০০টি ট্রাক যাওয়া উচিত। 

আগামী এক বছরের মধ্যে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের এক লাখের বেশি শিশু ক্ষুধার কারণে মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। খাদ্যাভাব আর পুষ্টিহীনতায় যুদ্ধবিধ্বস্ত ইথিওপিয়ায় এই আশঙ্কা করা হচ্ছে।  ইথিওপিয়ায় চলমান সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সঙ্কট নিরসনে জরুরি সাহায্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা। বর্তমানে দেশটির ৯০ ভাগ অর্থাৎ প্রায় ৫২ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

টিগ্রে অঞ্চলে চলমান সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য