Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে টিকা নেয়া পর্যটকদের কোয়ারিন্টিনের বাধ্যবাধকতা নেই

সৌদিতে টিকা নেয়া পর্যটকদের কোয়ারিন্টিনের বাধ্যবাধকতা নেই

সৌদি আরবে করোনার টিকা নেয়া পর্যটকদের কোয়ারিন্টিনে থাকার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া হচ্ছে। আগস্ট মাসের ১ তারিখ থেকে পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারিন্টিনে থাকার নিয়ম আর থাকছে না। শুক্রবার দ্যা সিয়াসাত নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে, আগস্ট মাসের ১ তারিখ থেকে সৌদি আরবে টিকা নেয়া পর্যটকদের কোয়ারিন্টিনের বাধ্যবাধকতা না থাকলেও তাদেরকে করোনার টিকা নেয়ার সার্টিফিকেট বা প্রমাণপত্র দেখাতে হবে। তারা সৌদি আরবে যাওয়ার সময় এ প্রমাণপত্র দেখাতে হবে। টিকা নেয়ার সার্টিফিকেট ছাড়াও পর্যটকদের সৌদিতে পৌঁছার ৭২ ঘণ্টা আগের পিসিআর করোনা টেস্ট দেখাতে হবে।

সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, যে সকল পর্যটক ফাইজার, মর্ডানা ও অ্যাস্টোজেনকার দু’ডোজ টিকা নিয়েছেন অথবা জনসন ও জনসনের এক ডোজ টিকা নিয়েছেন তাদেরকে করোনার টিকা নিয়েছেন বলে ধরা হবে।

পর্যটকদের ভ্যাকসিন বা টিকা নেয়ার সকল তথ্য একটি ওয়েব পোর্টালে দিয়ে নিবন্ধন করতে হবে। এসব তথ্য আবার ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সংরক্ষণ করা হবে। ওই অ্যাপের মাধ্যমে দেখা যাবে যে পর্যটকরা কোন শপিংমল, রোস্তেরা, সিনেমা হল ও বিনোদনের স্থানে গিয়েছেন।

এ বিষয়ে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল কাতিব বলেন, আবারো পর্যটকদের সৌদি আরবে গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।

সূত্র : দ্যা সিয়াসাত নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য