Wednesday, August 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্য সম্পর্ক স্থগিত করল আমিরাত

ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্য সম্পর্ক স্থগিত করল আমিরাত

ইরানের সঙ্গে সব বাণিজ্যেক সম্পর্ক স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরত। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত থাকবে।

মন্ত্রণালয় আরো জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে দেশটির দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা আরো জানায়, দুটি ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়ে, যার মধ্যে একটি সংযুক্ত আরব আমিরাতের জলসীমার ভেতরে, অন্যটি বাইরে পড়ে।

এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে, অবসরপ্রাপ্ত জেনারেল ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য স্থগিতের বিষয়টি মার্কিন নিষেধাজ্ঞার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ ইরানের অর্থনীতিতে উপসাগরীয় দেশটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

কিমিট আল জাজিরাকে বলেন, ‘আমি মনে করি না যে দুবাই ও ইরানের মধ্যে আর্থিক ও পণ্য বাণিজ্যের গুরুত্বকে অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন করা যায়। বর্তমানে ইরানে আমদানি করা পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী হলো দুবাই ও সংযুক্ত আরব আমিরাত। এ ক্ষেত্রে চীন ও তুরস্কও তাদের পেছনে রয়েছে। প্রতি বছর ইরানের মোট আমদানির এক-তৃতীয়াংশ সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।’

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য