Sunday, June 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইরান যুদ্ধের ১০০ দিন, মার্কিনিদের সমর্থন জোগাড়ে ব্যর্থ ট্রাম্প

ইরান যুদ্ধের ১০০ দিন, মার্কিনিদের সমর্থন জোগাড়ে ব্যর্থ ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের ১০০ দিন পূর্ণ হলো আজ রোববার। তবে মার্কিন জনগণের কাছে ব্যাপকভাবে অজনপ্রিয় রয়ে গেছে এই সংঘাত। ইরান যুদ্ধ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার আগেও জনমত জরিপে দেখা গিয়েছিল যে, বেশির ভাগ মার্কিনি ইরানে বোমা হামলার বিরোধিতা করেছিল। যুদ্ধ শুরু হওয়ার পরেও এই অবস্থার কোনো উন্নতি হয়নি। অনেক মার্কিন ভোটার এই যুদ্ধকে অপ্রয়োজনীয় ও দেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন।

এই যুদ্ধ নিয়ে জনমত জরিপ পরিচালনা করেছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি ও উন্নয়ন বিভাগের অধ্যাপক শিবলি তেলহামি। তিনি বলেন, ‘এটা সত্যিই স্পষ্ট যে খুব কম আমেরিকানই মনে করেন ইরানের সঙ্গে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে।’

বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধের প্রতি জনসমর্থনের অভাব তাৎপর্যপূর্ণ। কারণ এটি দেশের অভ্যন্তরে ট্রাম্পকে রাজনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে।

ডেমোক্র্যাটরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করছে, যা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বাকি মেয়াদের কর্মসূচিকে ব্যাহত করতে পারে।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায়, মাত্র ১৬ শতাংশ মার্কিন ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতেছে বা জিততে চলেছে।

সমীক্ষার ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিজয়ের দাবি করছেন, এতে মার্কিন জনগণ সন্তুষ্ট নয়। সমীক্ষায় আরো দেখা গেছে যে, ৩৩ শতাংশ রিপাবলিকানসহ অধিকাংশ ভোটার মনে করেন, এই যুদ্ধ মার্কিন স্বার্থের ওপর ইতিবাচক প্রভাবের চেয়ে নেতিবাচক প্রভাবই বেশি ফেলেছে। আর মাত্র ১২ শতাংশ উত্তরদাতা বলেছেন যে এই যুদ্ধের প্রভাব নেতিবাচক প্রভাবের চেয়ে ইতিবাচক বেশি।

তেলহামি এই ফলাফলকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘রিপাবলিকানরাও মনে করছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য আরো বেশি ক্ষতিকর হয়ে উঠেছে, তা একটি বড় মোড়। আমি মনে করি এটি ট্রাম্পের জন্য সামনে বিপদ ডেকে আনবে।’

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য