Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সোমবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনীর বন্দুক হামলার শিকার হওয়ার পর জেনিন সরকারি হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র তার নাম ধিরার রিয়াদ আল-কাফরিনি বলে জানায়।

গত মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ পশ্চিম তীরের।

একই সময়ে প্রধানত ফিলিস্তিনি নাগরিকদের হামলায় ১৯ জন নিহত হন। এদের অধিকাংশ ইসরাইলি বেসামরিক নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য