Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজোড়া লাগা ইয়ামেনি শিশুর অস্ত্রোপচারে সফল সৌদির চিকিৎসকরা

জোড়া লাগা ইয়ামেনি শিশুর অস্ত্রোপচারে সফল সৌদির চিকিৎসকরা

২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে দীর্ঘ পাঁচ ঘণ্টা অস্ত্রোপচারের পর জোড়া লাগা দুই ইয়েমেনি শিশুকে সফলভাবে পৃথক করতে সক্ষম হয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, কোনো প্রকার বড় জটিলতা ছাড়াই মাওয়াদ্দা ও রহমা নামের ইয়েমেনি দুই শিশুকে পৃথক করা হয়েছে। তারা এখন সুস্থ।

অপারেশন টিমের প্রধান ডাক্তার আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রবিয়া এসপিএ-কে বলেন, মাথা বা শরীর জোড়া লাগা শিশুদের সৌদি আরবে এটা ৫২ তম সফল অপারেশন। অত্যন্ত সফলতার সাথে এই অপারেশন সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচার হওয়া শিশুদের পিতা হুজাইফা নোমান মানবতার ডাকে সাড়া দিয়ে তার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মেডিকেল টিমের সদস্যদের প্রতিও শুকরিয়া আদায় করেছেন।

উভয় শিশু বুক-পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করেছিল। মুখোমুখি বুক-পেট জোড়া লাগা শিশুর জন্মের উদাহরণ দুর্লভ। এক জরিপে দেখা গেছে, ৪৯ হাজার থেকে ১ লক্ষ ৮৯ হাজার শিশুর ভেতর একটি-দুইটি শিশু বুক-পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে থাকে।

এসপিএ-এর তথ্য মতে, এর পূর্বে চলতি বছর মে মাসে সৌদি আরবের চিকিৎসকগণ ১৫ ঘণ্টা যাবত একটি জটিল অপারেশন শেষে ইয়েমেনেরই আরেকটি জোড়া লাগা শিশুর সফল অপারেশন করেছিলেন। তাদের নাম ছিল ইউসুফ ও ইয়াসিন। তাদের শরীরের কয়েক স্থানে জোড়া লাগানো ছিল। ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ওই অপারেশনে অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর সৌদি আরবে ইয়েমেনি জোড়া লাগা শিশুদের পৃথক করার জন্য অফিসিয়ালি কয়েকবার চিকিৎসকগণ অপারেশন করে থাকেন।

সূত্র : আল আরাবিয়া ডটনেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য