ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরো তিন ফিলিস্তিনি। শনিবার (২ এপ্রিল) ভোরে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ওই তিন ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিহত হয়।
গুলি করার পর গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের কাছে কাউকে যেতে দেয়া হয়নি, তারা জীবিত আছেন কি না তা নিশ্চিত হতে জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যেতে চাইলে সে অনুমতি দেয়া হয়নি।
রেড ক্রিসেন্ট সোসাইটির কোনো গাড়ি ও স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তারা। একটি সূত্র জানিয়েছে, নিহতদের লাশ হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনারা।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছেন, নিহত তিনজনই ইসলামী জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেডের সদস্য। তাদের বয়স ত্রিশের মধ্যে। দুজনের বাড়ি জেনিনে, অপর ব্যক্তি তুলকারমের বাসিন্দা ছিলেন।
সূত্র : পার্সটুডে
