ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২২ হাজার হয়ে গেছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৬ জন নিহত ও ২৪৬ জন আহত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজার ৯৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো ৫৭ হাজার ৬৯৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২৬ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
আল জাজিরা আরো জানিয়েছে, ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ৩০টি হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। এছাড়া ১০৪ অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছে এবং ৯৯ জন স্বাস্থ্যকর্মীকে অমানবিক অবস্থায় আটকিয়ে রেখেছে।
সূত্র : আল জাজিরা
