Sunday, July 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা যুদ্ধের কারণে প্রথমবারের মতো ঋণের হার পরিবর্তন করল ব্যাংক অফ ইসরাইল

গাজা যুদ্ধের কারণে প্রথমবারের মতো ঋণের হার পরিবর্তন করল ব্যাংক অফ ইসরাইল

চলমান গাজা যুদ্ধের কারণে প্রথম বারের মতো ঋণের হার পরিবর্তন করেছে ব্যাংক অফ ইসরাইল। সোমবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ ও দুর্বল অর্থনীতির কারণে প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যাংক অফ ইসরায়েল তার স্বল্পমেয়াদী ঋণের হার কমিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক তার বেঞ্চমার্ক রেটস ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫০ শতাংশে একটি ত্রৈমাসিক-পয়েন্ট কমিয়েছে। এটি দেশটির ২০২০ সালের এপ্রিল পর প্রথম হ্রাস।

এদিকে, অবরুদ্ধ গাজার জন্য ১৩৫ টন মানবিক সহায়তা দিচ্ছে কাতার। ইতোমধ্যে সাহায্যবাহী তিনটি বিমান মিসরের এল আরিশ বিমানবন্দরে পৌঁছেছে। সোমবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, অবরুদ্ধ গাজার জন্য ১৩৫ টন মানবিক সহায়তা দিচ্ছে কাতার। ইতোমধ্যে সাহায্যবাহী তিনটি বিমান মিসরের এল আরিশ বিমানবন্দরে পৌঁছেছে।

সূত্রটি আরো জানিয়েছে, এ নিয়ে কাতার অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫৭টি সাহায্যবাহী বিমান পাঠিয়েছে। এর মাধ্যমে তারা অন্তত ১ হাজার ৭৭৭ টন মানবিক সহায়তা পৌঁছিয়েছে।

অপরদিকে, ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২২ হাজার হয়ে গেছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৬ জন নিহত ও ২৪৬ জন আহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজার ৯৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো ৫৭ হাজার ৬৯৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২৬ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

আল জাজিরা আরো জানিয়েছে, ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ৩০টি হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। এছাড়া ১০৪ অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছে এবং ৯৯ জন স্বাস্থ্যকর্মীকে অমানবিক অবস্থায় আটকিয়ে রেখেছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য