Tuesday, September 8, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা ঘোষণা করলো মন্ত্রিসভা

ইসরাইলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা ঘোষণা করলো মন্ত্রিসভা

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সেখানে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকারকে তাৎপর্যপূর্ণ সামরিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী বলেছেন, এ যুদ্ধ গাজা থেকে ‘খুনী-সন্ত্রাসী’ আক্রমণের মাধ্যমে ইসরাইলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

শনিবার হঠাৎ করেই ইসরাইলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পর বেড়া ভেঙ্গে ইসরাইলে ঢুকে পড়ে স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। গাজাভিত্তিক এ সংগঠনের যোদ্ধাদের হামলায় এখন পর্যন্ত ৬০০’রও বেশি ইসরাইলি নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য