Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ওমান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ওমান

ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ না করবে না ওমান। বরং ওমান বরাবরের মতো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানাবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদি।

লন্ডন ভিত্তিক আশার্ক আল-আওসাত পত্রিকাকে শনিবার দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।

সাক্ষাতকারে তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আলবুসাঈদি।


আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সব সময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান-রিয়াদ আলোচনার ফলাফলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ওমানের সুলতান খুব শিগগিরই সৌদি আরব সফরে যাবেন। সূত্র: জেরুজালেম পোস্ট

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য