Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ

ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ

ইসরায়েলের বিমান হামলার জবাবে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে।

শুক্রবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত শেবা ফার্ম এলাকায় ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে এসব রকেট হামলা চালানো হয়। খবর-পার্সটুডের। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা ১২২ ক্যালিবারের অন্তত ২০টি রকেট ছোঁড়ে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, আল-মানার টেলিভিশন জানিয়েছে, দাউফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব রকেট ছোঁড়া হয়।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের শিবা শহরের আল-আরকুব এলাকা থেকে রকেট ছোঁড়া হয়েছে। রকেট ছোঁড়ার পরপরই ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকাসহ বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। রকেট হামলার পর ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বেনি গান্তজ জরুরি বৈঠকে বসেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য