Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঈদের সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, দুর্ভোগে মুসল্লিরা

ঈদের সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, দুর্ভোগে মুসল্লিরা

কাল মঙ্গলবার, সারাদেশে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল ফিতর’।

তবে এদিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। সকাল থেকেই মেঘ ছিল আকাশে। ফলে পূর্বপ্রস্তুতি হিসেবে ঘর থেকে ছাতা নিয়ে বের হন অনেক মুসল্লি। তবে যারা ছাতা নিয়ে বের হননি তারা পড়েছেন ভোগান্তিতে।

এদিকে, গরমের মাঝে বৃষ্টি হওয়ায় অনেকে আবার স্বস্তিও প্রকাশ করেছেন।

বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এরই ধারাবাহিকতায় ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এছাড়া দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য