Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি: এলাকায় আতঙ্ক

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি: এলাকায় আতঙ্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ‘বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অতর্কিতে এ ঘটনা ঘটে।

বিজিবির সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে ইয়াবা কারবারিদের সঙ্গে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন। তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন- ‘নবী হোসেন গ্রুপ নামে পরিচিত রোহিঙ্গাদের একটি সশস্ত্র দল অতর্কিতে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।’ এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গরবার (১৭ জানুয়ারি) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন ‘এখন রাত ১০টার সময়ে আমি সীমান্তবর্তী ঘটনাস্থলে অবস্থান করছি। এখানে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। তাদের সঙ্গে আমার এলাকাবাসীও রয়েছেন।’ গুলিবর্ষণের ঘটনার ব্যাপারে বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি জানান-‘ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে একজন পুরুষ ও নারী এপাড়ে আসার পর টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসা করাকালীন সময়েই মিয়ানমারের দিক থেকে পাতা রংয়ের পোশাক পরিহিত একদল লোক গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থলে আসেন। তারা ওই পুরুষ ও নারীকে নিয়ে যায়।’

তিনি আরো জানান, সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমার দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ২০/২৫ মিনিট পর্যন্ত চলে গুলিবর্ষণের ঘটনা। পরে বিজিবির স্থানীয় বিওপির সৈনিকরা পাল্টা গুলিবর্ষণ করলে তারা সীমান্ত অতিক্রম করে চলে যায়। স্থানীয়রা জানিয়েছেন, গুলিবর্ষণকারীরা মিয়ানমারের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল হাজীর বাড়ি নামক এলাকায় ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় বিজিবি টহল দল তাদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ইয়াবা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এমতাবস্থায় ঘটনাস্থলে তড়িৎ বিজিবির শক্তি বৃদ্ধি করলে ইয়াবা সন্ত্রাসীরা মিয়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য