Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএকনেক বৈঠক শুরু, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

একনেক বৈঠক শুরু, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।

আজকের বৈঠকে আট প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে বলে জানা গেছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত আছেন। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হবে সাত হাজার ৫৮৯ কোটি ৭০ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

একনেকে যে প্রকল্পগুলো উপস্থাপন করা হচ্ছে-

১. পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ।

২. হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ।

৩. বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন প্রকল্প।

৫. অ্যাক্সিলেরেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস্ ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)।

৬. আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প।

৭. সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)।

৮. সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য