Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশুরু হলো গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

শুরু হলো গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম।

টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে, করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরুর সময় সকাল ৯টা হলেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাঁদের।

এর আগে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দেশব্যাপী কভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তাঁরা একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যাঁরা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তাঁরা ৮ সেপ্টেম্বর এবং যাঁরা ১১ ও ১২ আগস্ট তাঁরা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৭ আগস্ট যাঁরা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, করোনাভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আজ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যাঁরা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন।  এরই মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের টিকা পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে দিনের টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টায় (৯টা থেকে ১১টা পর্যন্ত) শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।

এদিকে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া-না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য