Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার হজে অংশ নিতে পারবেন না যারা!

এবার হজে অংশ নিতে পারবেন না যারা!

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনের জন্য ‘প্রটোকল’ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে, করোনার কারণে চলতি বছর হজ শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

সুতরাং যাদের বয়স ১৮ বছরে কম এবং ৬০ বছরের বেশি তারা চলতি বছর হজে অংশ নিতে পারবেন না। প্রটোকল অনুযায়ী হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। 

এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

একইসঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের টানা ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে। নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন সমাপ্ত হবে। এছাড়া হজ যাত্রীদের জন্য আরও কিছু শর্ত রয়েছে প্রটোকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য