Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি; আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহার সম্পন্ন

ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি; আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহার সম্পন্ন

অবশেষে আফগানিস্তান থেকে সৈন্য সম্পূর্ণরুপে প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। দীর্ঘ প্রায় দুই দশক পর মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে তাদের সর্বশেষ সৈন্য নিজ দেশে ফিরে গিয়েছেন।

এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প-ক্যারেনবাউয়ার বলেন, প্রায় ২০ বছর পর আমাদের শেষ সেনারা এই রাতে (মঙ্গলবার) আফগানিস্তান ছেড়ে গেছে এবং তারা বাড়ির পথে আছে। এটি একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানেই জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্রের পর তাদেরই সর্বোচ্চ সেনা মোতায়েন ছিল। সংখ্যাটা সবমিলিয়ে প্রায় দেড় লাখ। মৃত্যুবরণ করেছেন ৫৯ জন এবং এদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হন ৩৫ জন।
এর আগে গত এপ্রিলের মাঝামাঝিতে সামরিক জোট ন্যাটো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, আফগানিস্তানে থাকা ১০ হাজার (ঘোষণার সময় এই সংখ্যা ছিল) বিদেশি সৈন্যকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। গত ১ মে থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য