Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনা সংক্রমণ রোধে ঢাকা জেলা প্রশাসনের ফের অভিযান শুরু

করোনা সংক্রমণ রোধে ঢাকা জেলা প্রশাসনের ফের অভিযান শুরু

করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকা’র বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে।  

আজ মঙ্গলবার ঢাকা’র জেলা প্রশাসনের উদ্যোগে জেলার উপজেলা এলাকায় এবং মহানগরীর জনবহুল স্থানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা জেলার পাঁচটি উপজেলা এবং মহানগরের শান্তিনগর, কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, সদরঘাট, সচিবালয়, বেড়িবাঁধ, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, নিউ মার্কেট, মিরপুরসহ মোট ১৫টি জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য মাইকিং করা হয়।

এ সময় গরিব/অভাবী লোকদের মধ্যে মোট এক হাজার ২০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১৬৬টি মামলায় ১৬৬ জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য