Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসকাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইল মসজিদে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মাওলানা জুবায়ের অনুসারী বা শুরায়ে নেজামের কোনো তাবলিগ সাথীর বড় জমায়েতও কাকরাইল মসজিদের আশপাশে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলীগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই শাখা থেকে জারি করা আরেকটি আদেশে বলা হয়েছে, শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের- এর অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি তাবলিগ জামাতের অভ্যন্তরীণ মতবিরোধে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাদপন্থি ও শুরায়ে নেজামের বিভেদ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কাকরাইল মসজিদে জমায়েত নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দেয়ায় সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এ আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুরায়ে নেজামের অনুসারীরা কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তারা কাকরাইল ও তার আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

গত ১৮ ডিসেম্বর (বুধবার) ইজতেমার মাঠে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনার পর সরকার ইজতেমার মাঠে প্রবেশ নিষিদ্ধ করে এবং কাকরাইল মসজিদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য