কার্টুনিস্ট শিশিরের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল পর্যালোচনা করলে দেখা যায়, তার বেশ কিছু কার্টুনে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরোধীদের নিশানা করা হয়েছে।’

অন্যদিকে, তার বেশ কিছু কার্টুনে দাড়ি ও ঐতিহ্যবাহী ইসলামি টুপিকেও বিদ্রূপের বিষয় হিসেবে উপস্থাপন করতে দেখা যায়। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি ধর্মীয় প্রতীক ও ধর্মীয় অনুষঙ্গের উপস্থিতিকে বারবার ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরায় রাজনৈতিক ব্যঙ্গচিত্রের ক্ষেত্রে তার এই পদ্ধতি নিয়ে সমালোচনা রয়েছে।
সম্প্রতি এনসিপি নেতা আসিফ মাহমুদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করতে যান। এ প্রেক্ষাপটে শিশির একটি বিতর্কিত কার্টুন প্রকাশ করেন, যেখানে আসিফ মাহমুদকে অবমাননাকরভাবে পবিত্র কাবার ওপর বসা অবস্থায় দেখানো হয়েছে।
এ ছাড়া কোনো প্রমাণ উপস্থাপন না করেই কার্টুনিস্ট দাবি করেন, আসিফ মাহমুদ ‘অবৈধ অর্থকে বৈধতা দিতে’ মক্কায় গেছেন।
কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই পবিত্র কাবাকে অবমাননাকরভাবে উপস্থাপন এবং কোনো প্রমাণ ছাড়াই এনসিপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
