Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর কাশ্মীরের মানুষকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক তারা কী চান : ইমরান খান

কাশ্মীরের মানুষকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক তারা কী চান : ইমরান খান

0
কাশ্মীরের মানুষকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক তারা কী চান : ইমরান খান

পাক-অধিকৃত কাশ্মীরে নির্বাচনের আগে প্রচারে গিয়ে ইমরান খান জানালেন‌, কাশ্মীরের মানুষদেরই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক যে তারা পাকিস্তানের অংশ হতে চান নাকি ‘স্বাধীন দেশে’র বাসিন্দা হবেন। যদিও ভারত বরাবরই জানিয়ে এসেছে যে, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। কিন্তু পাকিস্তান বারবারই বিতর্ক উসকে দিয়েছে।

২৫ জুলাই পাক অধিকৃত কাশ্মীরের তরল খল অঞ্চলে নির্বাচন। তার আগে প্রচারে গিয়ে এক বিরোধী নেতার দাবি প্রত্যাখ্যান করেই এমন কথা জানালেন ইমরান খান। ওই নেতার দাবি ছিল, কাশ্মীরকে নিজেদের রাজ্য হিসেবেই রাখতে চায় পাকিস্তান। সেই দাবিকে উড়িয়ে ইমরান দাবি করলেন, কাশ্মীরিরা কী চায়, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক। তাঁর মতে, শিগগিরি এমন দিন আসবে যেদিন জাতিসংঘের মত অনুসরণ করে কাশ্মীরের মানুষকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে। অর্থাৎ এ বিষয়ে গণভোটের ‘টোপ’ দিলেন পাক প্রধানমন্ত্রী।


বিডি প্রতিদিন/এ মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =