Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতালেবানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠার আহ্বান জানাল আমেরিকা ও ইউরোপ

তালেবানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠার আহ্বান জানাল আমেরিকা ও ইউরোপ

আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আপদকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানান দেশগুলো।

এই প্রথম বিদেশি ক্ষমতাধর রাষ্ট্রগুলো থেকে আফগানিস্তানে একটি ‘অন্তর্বর্তী সরকার বা গঠনকাঠামো’ নিয়ে সংলাপে বসার আহ্বান জানানো হল। ইতালির রাজধানী রোমে তিন দিন আগে গত ২২ জুলাই আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের প্রতিনিধিরা বৈঠক করেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ওই বৈঠকে মূলত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয়।

Bangladesh Pratidin
ওই বৈঠক থেকে কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনার প্রতি সমর্থন ঘোষণা করা হয়। রোম বৈঠকের ঘোষণায় বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে সংবিধান প্রণয়ন নিয়ে একটি চূড়ান্ত সমঝোতা অর্জন সময়সাপেক্ষ ব্যাপার। এ কারণে আমরা সে সমঝোতার আগে জরুরি ভিত্তিতে কয়েকটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আফগানিস্তানের দু’পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি; অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের খুঁটিনাটি নিয়ে আলোচনায় বসা।
রোম বৈঠকের ঘোষণায় আমেরিকা, ইউরোপ ও ব্রিটেনের প্রতিনিধিরা আরও বলেছেন, আফগানিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন অব্যাহত থাকবে। সেই সঙ্গে জোর করে ক্ষমতা দখলকারী কোনো সরকারকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দেবে না।

এদিকে, ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ নামে অলাভজনক একটি সংস্থা ন্যাটো ডিফেন্স কলেজ (এনডিসি) দ্বারা প্রকাশিত ‘আঞ্চলিক শক্তি ও ন্যাটো-পরবর্তী আফগানিস্তান’ শীর্ষক এক একাডেমিক গবেষণার বরাতে জানায়, তালেবান সদস্যদের অন্তর্ভুক্ত করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা পাকিস্তানের প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যে আঞ্চলিক শক্তিগুলো স্থানীয় পাওয়ার-ব্রোকার এবং জঙ্গি দলগুলোকে সমর্থন করে আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে চাইছে। সূত্র: পার্সটুডে/এএনআই

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য