Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুয়েতের সুপার স্টোর থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্য

কুয়েতের সুপার স্টোর থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্য

মহানবী সা.-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নূপুর শর্মার কটূক্তির প্রতিবাদে কুয়েতের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্যসামগ্রী। নূপুরের মন্তব্যকে ‘ইসলামভীতি’র উদাহরণ বলে আখ্যা দিয়েছেন কুয়েতের ওই সুপারমার্কেট কর্তৃপক্ষ। ইতিমধ্যে এ বিষয়ে সৌদি আরব, কাতার, কুয়েতের মতো উপসাগরীয় দেশসহ ইরানের ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়েছে। নূপুরের মন্তব্যের জেরেই শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলে এক বিতর্কসভায় ওই বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেত্রী। ওই ‘আপত্তিকর’ মন্তব্যের পর রোববার তাকে সাসপেন্ড করে বিজেপি। পাশাপাশি, নূপুরের মন্তব্যের সাথে বিজেপির আদর্শগত মিল নেই বলেও জানিয়েছেন দলীয় নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা। কোনো ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করার আদর্শেও বিশ্বাসী নয়। নূপুর নিজে বলেছেন, ‘আমার মন্তব্যের জেরে যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, তবে নিঃশর্তভাবে তা প্রত্যাহার করছি।’

নূপুরের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাতেও চিঁড়ে ভেজেনি। কুয়ের শহরের অদূরে ওই সুপারমার্কেটের তাকে প্যাকেটবন্দি চা, চাল, মরিচের গুঁড়ো বা মশলাপাতির মতো ভারতীয় পণ্য প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে। তাতে আরবি ভাষায় লেখা, ‘আমরা ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছি।’

এই প্রতিবাদ আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে ভারতীয় পণ্য বয়কটের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও ওই সুপারমার্কেট চেন-এর তরফে জানানো হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য